‘সাংবাদিকদের সঙ্গে সহিংস আচরণ, জবাবদিহির আওতায় আনা উচিত’

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, সাংবাদিকদের তাদের দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। যারা তাদের (সাংবাদিকদের) বিরুদ্ধে সহিংস আচরণ করে, তাদেরকে জবাবদিহির আওতায় আনা উচিত।

বুধবার (২১ আগস্ট) নিউইয়র্কে এক ব্রিফিংয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে সাম্প্রতিক হামলা এবং সেখানে ভাঙচুরের বিষয়ে এক সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।

স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা রেডিও ক্যাপিটাল অফিসে ঢুকে হামলা ও ভবনের টেবিল, কম্পিউটার ও এসি ভাঙচুর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত