রাঙ্গামাটি সিম্বল খ্যাত পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর পাটাতন কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে। আজ শুক্রবার সকালে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যায়। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্পট ঝুলন্ত সেতু পানিতে ডুবে যায়।
পাটাতন পানিতে ডুবে যাওয়ায় পর্যটকদের ভোগান্তি বৃদ্ধিসহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই সেতু। ইতোমধ্যে পর্যটন কর্পোরেশন থেকে সেতুর ওপর পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঝুলন্ত সেতুতে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পানি কমলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
পর্যটন নৌ ঘাটের ম্যানেজার ফখরুল ইসলাম বলেন, ঝুলন্ত সেতুর পাটাতন ডুবলেও পর্যটকদের হ্রদে ঘুরে বেড়াতে কোনও সমস্যা হবে না। বিনোদনপ্রেমীরা সাময়িক সময়ের জন্য ঝুলন্ত সেতুতে হাঁটা-চলা করতে পারবেন না।
আড়াইহাজার থানায় ভাঙচুর-লুটপাট, অজ্ঞাত আসামি ৩০ হাজার
সর্বনিম্নে হংকংয়ের সংবাদমাধ্যমের স্বাধীনতা