৫০০ পেরিয়েছে বাংলাদেশ

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম

দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নেওয়ার পর এখন ৫০০ পেরোনোর অপেক্ষায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে ৪৯৫ রান তুলেছে সফরকারীরা। এখন চলছে চা বিরতি।

আজ চতুর্থ দিনের প্রথম সেশনে লিটন দাসের উইকেট হারালেও দ্বিতীয় সেশনে পাকিস্তানের বোলাররা আর কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেননি। ১৭৩ রানে অপাজিত মুশফিক আছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির অপেক্ষায়।

মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ১২০ বলে ফিফটি তুলে নিলেন এই অলরাউন্ডার। টেস্টে এটি মিরাজের ৭ম ফিফটি। মুশফিকের সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন জুটিও ১৫০ রান পেরিয়ে গেল।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪৮ ওভার শেষে ৬ উইকেটে ৪৯৫। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ৪৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত