প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিলো ডাচ্-বাংলা ব্যাংক

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:৩৮ পিএম

ডাচ্-বাংলা ব্যাংকের বোর্ডের নির্বাহী কমিটির সভায় দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি (দশ কোটি) টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ২২ আগস্ট অনুষ্ঠিত ওই সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গভীর উদ্বেগ ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করা হয়। পরবর্তীতে ২৫ আগস্ট প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের সোনালী ব্যাংকের একাউন্টে অনুদানের এই অর্থ জমা করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত