কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাবা মায়ের কাছ থেকে মোবাইল ফোন না পাওয়ার অভিমানে গলায় ফাঁস দিয়ে সোহাগ (১০) নামের এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সোহাগ উপজেলার সোনাহাট আল কারিম ইসলামি একাডেমির ছাত্র। সে উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকার সাজল মিয়ার ছেলে। তার বাবা পেশায় একজন ভ্যান চালক।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, সোহাগের মোবাইলের প্রতি খুব আসক্তি ছিল। আজ সকালে তার বাবা মোবাইল ফোন লুকিয়ে রেখে কাজে যায়। সে মোবাইল না পেয়ে রুমে ঢুকে কান্নাকাটি করে। একপর্যায়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাটি শুনেছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢামেক থেকে সিএমএইচে হাসনাত আব্দুল্লাহ