অনেক মানুষের ভরসা তুমি, ফারহানকে মনিরা মিঠু

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০২:৩৭ পিএম

ছোট পর্দার নায়ক মুশফিক ফারহান। আলোচনার কেন্দ্রে রয়েছেন এই অভিনেতা। সমালোচনাও রয়েছে ক্যারিয়ারে। রেডিও জকি হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন। এখন অভিনেতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষ তালিকায় রয়েছেন। আজ এই অভিনেতার জন্মদিন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই অনেকভাবে।

তবে অভিনেত্রী মনিরা মিঠু একটু অন্যভাবেই শুভেচ্ছা জানালেন। অন্যভাবে, কারণ ফারহান সম্পর্কে যে কথা সামাজিক মাধ্যমে মনিরা মিঠু বলেছেন তাতে যুক্ত রয়েছে আবেগ ও আস্থা।

মনিরা মিঠু বলেন,  টুক টুক করে এতোটা পথ পাড়ি দিলে। কত মানুষ যে বিপদে তোমার দারস্থ হয়, তুমিও ১ সেকেন্ড জীবনের হিসেব না কষে বিপদগ্রস্ত মানুষকে দুইহাত খুলে সাহায্য করো। আমি তো নিজের চোখেই দেখেছি। নিজের মা এর স্বপ্ন পূরণ করেছো রাজকুমারের মতো। 

মুশফিক আর ফারহানের মধ্যে কখনো হিংসা দেখেননি অভিনেত্রী। লিখেছেন, সবচেয়ে শান্তি লাগে যে, তোমার মুখে কারোর গীবত শুনিনাই এতো বছরে। তোমার চোখে কখনও হিংসা, ঘৃণা দেখিনাই। কখনও ক্লান্ত হয়ে যেওনা। অনেক মানুষের শেষ ভরসা তুমি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত