এবার মোদির মতো সুরক্ষা পাবেন আরএসএস প্রধান

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম

এতদিন আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) প্রধান মোহন ভাগবত জেড প্লাস নিরাপত্তা পেতেন। এবার সেই আরএসএস প্রধান মোহন ভাগবত একেবারে প্রধানমন্ত্রীর মতো সুরক্ষা পাবেন বলে খবর। এবার আধা সেনার বদলে আরএসএস প্রধানের সুরক্ষার দায়িত্বে থাকবেন সরকারি জাতীয় সুরক্ষা দল। এমনকী তিনি যখন আকাশপথে সফর করবেন তখনও তার সঙ্গে এই নিরাপত্তা বলয় থাকবে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এতদিন ৫৫ জনের সিআইএসএফের একটি টিম মোহন ভাগবতকে ঘিরে থাকত। তারা শুধু যে অস্ত্র চালনায় দক্ষ এমনটাই নন মার্শাল আর্টে তাদের জুড়ি খুঁজে পাওয়া যায় না। 

মোহন ভাগবতের সুরক্ষার টিমে থাকবে জাতীয় সুরক্ষার টিম। একেবারে অতন্দ্র পাহারা। এমনকী তিনি যে হেলিকপ্টারে চড়বেন তার সব নকশাও খতিয়ে দেখা হবে। এককথায় এএসএল নিরাপত্তা (অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজঁ)। তবে সুরক্ষার স্বার্থেই কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে মোহন ভাগবতকে তার সবটা প্রকাশ্যে আনা হয়নি। 

আগামী বছর সঙ্ঘের ১০০ বছর পূর্তি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের জন্য সঙ্ঘ প্রধানকে বিভিন্ন জায়গায় যেতে হবে। সেক্ষেত্রে তার সুরক্ষায় যাতে কোনো রকম গাফিলতি না হয় সেটার জন্যই তাকে এই ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত