সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৬:১২ এএম

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিনগত রাত ১টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাব সদরদপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন মিলন নামের স্বর্ণ শ্রমিক নিহত হন। এ ঘটনায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ২২ আগস্ট টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত