ড. ইউনূসের আমন্ত্রণে যমুনায় বিএনপি প্রতিনিধি দল

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে যমুনায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে তারা যমুনায় প্রবেশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত