ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৫:৪০ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের গনিত বিষয়ের শিক্ষক মঞ্জুরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গতকাল বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিদ‍্যালয় পরিচালনা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, কয়েক দিন আগে শিক্ষক মঞ্জুরুল আলমের কাছে প্রাইভেট পড়তে যান ওই বিদ‍্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে  অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম।

পরে ভূক্তভোগী ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা ওই শিক্ষককে বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও  প্রতিবাদ মিছিল করে।

বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ‘ভূক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের সত‍্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত