সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগিনাসহ দুই যুবলীগ নেতা আটক

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৮:২৯ পিএম

বিদেশ পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগিনাসহ যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন— সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগিনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান- যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল এবং বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, তারা দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। বিকাল ৫টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত