ঢাবির নতুন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হয়েছেন মুন্সী শামস উদ্দিন আহম্মদ। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের আদেশ মোতাবেক সাময়িকভাবে আপনাকে (মুন্সী শামস উদ্দিন আহম্মদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসাবে নিয়োগ করা হয়েছে। এ পদে তিনি বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর উপাচার্য, প্রক্টরের পাশাপাশি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারও আগাম অবসরের আবেদন করেন। সেটি গৃহীত হওয়ার পর নতুন রেজিস্ট্রারের নাম ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত