দক্ষিণ কোরিয়া সরকার টেলিগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ডিজিটাল যৌন অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে। যৌনতাপূর্ণ ডিপফেক সামগ্রী মুছে ফেলা এবং ব্লক করার জন্য সরকার সরাসরি স্যোশাল মিডিয়াগুলোর সহায়তা চাইল।
দক্ষিণ কোরিয়ায় যৌনতাপূর্ণ ডিপফেক ভিডিও ব্যবহারের জন্য টেলিগ্রামকে সবচেয়ে বেশি দায়ি করা হচ্ছে। প্ল্যাটফর্মটির সমালোচনা এমন এক এক মুহুর্তে শুরু হয়েছে যখন টেলিগ্রাম প্রতিষ্ঠাত পাভেল দুরভ শিশু পর্নোগ্রাফি, যৌন হয়রানির মত বিষয়ে ফরাসি আদালতে বিচারের সম্মুখীন হয়েছেন।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় যৌনতাপূর্ণ ডিপফেক ভিডিওর ছড়াছড়ি মহামারি আকার ধারন করেছে। অনেক সাধারন মানুষ এই প্রযুক্তির ফলে ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে। ভিকটিমদের অধিকাংশই নারী।
কোরিয়া সাইবার সেক্সুয়াল ভায়োলেন্স রেসপন্স সেন্টারের প্রধান কিম ইয়ো-জিন বলেছেন, ‘টেলিগ্রাম এখন যৌনতাপূর্ণ ডিপফেক অপরাধীদের পছন্দের প্রধান প্ল্যাটফর্ম।’
ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দিতে ইইউকে পরামর্শ