শেভ করার পর মুখের যত্ন

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:৩৯ এএম

অনেকের ত্বকই সংবেদনশীল হয়। তাদের দাড়ি কামানোর পরেই গালে লাল র‌্যাশ বেরিয়ে যায়? গালে ব্লেড ছোঁয়ালেই ত্বক আরও খসখসে হয়ে পড়ে। ত্বক জ¦লতে থাকে, সেই সঙ্গে চুলকানিও হয়। অনেক সময় ব্রণও দেখা দেয়। এ ধরনের সমস্যা যাদের হয় তাদের জন্য রইল সমাধান। যাদের ত্বক খুব বেশি শুষ্ক হয়, তাদের দাড়ি কাটার পরে জ্বালা বা ব্রণ-ফুসকুড়ির সমস্যা হতে পারে। তাই নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার লাগানো জরুরি। সকালে দাড়ি কামানোর পরিকল্পনা থাকলে আগের রাতে মুখে ভালোভাবে  ময়েশ্চারাইজার মেখে নিতে হবে। তাহলেই ত্বক নরম থাকবে। বাইরে থেকে ফিরে সারা দিনের ধুলাময়লা মুখ থেকে ধুয়ে ফেলা খুব জরুরি। মুখে সাবান দিলে ত্বক রুক্ষ হয়ে যায়। তার বদলে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর ময়েশ্চারাইজার মাখতে হবে। তাহলে ত্বক নরম থাকবে, দাড়ি কাটার সময়ে জ্বালা করবে না।

অনেক সময় দেখা যায়, দাড়ি কাটার পর দাড়ির গোড়া ফুলে ওঠে, মূলত সিউডো ফলিকিউলাইটিসের কারণেই এমন ঘটে। দাড়ির গোড়া বা ফলিকলের প্রদাহকে ফলিকিউলাইটিস বলা হয়। বিভিন্ন রোগজীবাণুর আক্রমণের ফলে এই প্রদাহ হতে পারে। তাই দাড়ি কাটার পরে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন গালে। এতে ত্বকের প্রদাহ অনেক কমে যাবে। চুলকানি, র‌্যাশের সমস্যা থেকে রেহাই মিলবে।

দাড়ির টুকরো, ত্বকের ময়লা জমে গিয়ে রোমকূপ ফুলে উঠে অনেক সময়ে। সেখানে ছত্রাকের সংক্রমণও হতে পারে। তখন গালে লালচে র‌্যাশ, ব্রণ দেখা দেয়। সে ক্ষেত্রে ভালো মানের রেজার কিনতে হবে। দাড়ি কাটার পরে ভালো করে মুখ ধুতে হবে। সপ্তাহে অন্তত তিন দিন এক্সফোলিয়েশন করা জরুরি। এক্সফোলিয়েশনে ত্বকের মরা কোষ দূর হয়। রন্ধ্রে জমে থাকা ময়লাও দূর হয়। ত্বক ভেতর থেকে সতেজ এবং জেল্লাদার হয়ে ওঠে। এর জন্য স্ক্রাবিং খুব জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত