গোটা বিশ্বেই টেস্ট ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের একপ্রকার অনীহা দেখা দিয়েছে। আফগানিস্তানের লেগ স্পিন সুপারস্টার রশিদ খানও আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দলে নেই। রশিদের টেস্ট না খেলার কারণ অবশ্য ভিন্ন। চোট থেকে সেরে উঠতেই লম্বা সময়ের জন্য তিনি লাল বলের ক্রিকেট খেলবেন না।
গতবছর ওয়ানডে বিশ্বকাপের পর রশিদের পিঠে অস্ত্রোপচার হয়েছিল। সেই কারণে চার মাসের জন্য ক্রিকেট থেকে দূরে ছিলেন রশিদ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমে দলকে সেমিফাইনালেও তুলেছিলেন। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ খেলতে গিয়ে আবারও পায়ে চোট লাগে রশিদের। তাই ৯ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তাকে পাওয়া যাবে না।
তবে রশিদ আরও অনেকদিন টেস্ট ক্রিকেট খেলবেন না বলে পিটিআইকে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা, ‘অস্ত্রোপচারের পর ধীরে ধীরে রশিদের ওয়ার্কলোড বাড়ানোর পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার একটা হচ্ছে আগামী একবছর তার টেস্ট ক্রিকেট না খেলা। কারণ লাল বলের ক্রিকেটে একদিক থেকে রশিদকে টানা বল করে যেতে হবে। সেটা তার পক্ষে সম্ভব হবে না। তবে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে রশিদ।’
‘গোল হলো কেচাপের মতো: কখনো বের হয়, কখনো হয় না’
পাকিস্তানের একমাত্র সমস্যাই যেন বাবর: রমিজ রাজা