ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত ‘মদপানে’ নাছির মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে পৌরসভার রেলওয়ে বাইপাস সংলগ্ন হরিজন কলোনিতে অতিরিক্ত মদ পানের পর তার মৃত্যু হয়। নিহত নাছির পৌর এলাকার মসজিদপাড়ার রেনু মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হরিজন কলোনির বাসিন্দা রাজন হরিজনের ঘরে  মদ পান করে নাসির। একপর্যায়ে মাত্রাতিরিক্ত মদ পানে অসুস্থ্ হয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে হরিজন কলোনির বাসিন্দারা তাৎক্ষণিক নাসিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) সোহেল আহমেদ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত