জুলাই-আগস্টে হামলা-অগ্নিসংযোগের ভিডিও-ছবি সংগ্রহ করছে আ. লীগ

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। জুলাই ও আগস্টে এখন পর্যন্ত (৩০ আগস্ট) সারা দেশে দলীয় নেতাকর্মী-সমর্থকদের হত্যা, কার্যায়ল ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি স্থাপনা ও থানায় হামলা, অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক-ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ই-মেইলে সংগ্রহ করছে দলটি।

আজ শুক্রবার ফেসবুকে আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাই পেজে পোস্ট দিয়ে এসব ই-মেইলে পাটাতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে (বা জুলাই মাসেও) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস #ভাঙচুর - #অগ্নিসংযোগ  #লুটপাট, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের #হত্যা, তাদের বাড়িঘরে #অগ্নিসংযোগ, #ভাঙচুর ও #লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় #হামলা #ভাঙচুর এবং #অগ্নিসংযোগ এর ভিডিও, ছবি, নিউজ লিঙ্ক কিংবা ফেসবুক-ইউটিউবে প্রতিবেদনের যত তথ্য আছে সব ই-মেইল করুন [email protected] এবং [email protected] মেইলে।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে আপনার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত