ইন্ডাস্ট্রির এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন দক্ষিণী ছবির অভিনেত্রী রাধিকা শরৎকুমার। কেরালায় একটি সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে সেই ঘটনার কথা শেয়ার করেছেন রাধিকা।
তিনি জানান, মেকআপ ভ্যানের ভেতরে গোপন ক্যামেরা রাখা হতো। অভিনেত্রীরা নিজেদের পোশাক পরিবর্তন করলে সেটা সেই ক্যামেরায় রেকর্ড হতো।
সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘কেরালায় সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। সে আমাকে জানালেন, মেকআপ ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকাদের পোশাক বদলানোর ছবি, ভিডিও রেকর্ড হতো। আর এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।’
রাধিকা আরও বলেন, ‘আমি খুব রেগে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, আমাকে অবশ্যই এসব থেকে দূরে থাকতে হবে। যে কারণে তাদেরকে জানিয়ে দেই, আমার মেকআপ ভ্যানের প্রয়োজন নেই।’
প্রসঙ্গত, হেমা কমিটির রিপোর্ট ঘিরে উত্তাল মালয়ালম চলচ্চিত্র জগত। অভিনেত্রীদের একের পর এক অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র মালয়ালাম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেন।
অসুস্থ সালমান খান, বন্ধ ‘সিকান্দার’ শুটিং