‘স্বচ্ছ ভারত নয়, আমাদের সুরক্ষিত ভারতের প্রয়োজন’, মোদীর কাছে শুভশ্রীর দাবি 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে সাধারণ মানুষের পাশাপাশি পথে নেমেছেন তারকারাও। সেপ্টেম্বর মাসের প্রথম দিন, নাগরিক সমাজের ‘মহামিছিল’। সেখানে হাঁটবেন খ্যাতনামী সব তারকারা। সকলের একটাই দাবি, ‘বিচার চাই’। রাষ্ট্রের কাছে জবাব চেয়েছেন সকলে। এবার নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। তুললেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ।

তবে এই প্রথম নয় এর আগে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-কর্মসূচী প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন অভিনেত্রী। কখনও আবার সমাজে মেয়েদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন। 

কিছুদিন আগেই শুভশ্রী প্রশ্ন তোলেন “রাতারাতি নোটবন্দি হতে পারে, লকডাউনের ঘোষণা হতে পারে। তা হলে রাতারাতি ধর্ষকের কেন ফাঁসি হতে পারে না?” এবার শুভশ্রীর মোদীর কাছে অনুরোধ, “স্বচ্ছ ভারতের নয় আমাদের সুরক্ষিত ভারতের প্রয়োজন।” 

যদিও সম্প্রতি এমনই এক পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই পোস্ট ভাগ করে নিচ্ছেন অনেকে। ১৪ অগস্ট রাত থেকে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচীতে অংশ নিয়েছেন শুভশ্রী। প্রযোজক-পরিচালক তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে পথেও নেমেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত