আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৩৮৮০টি অস্ত্র উদ্ধার করা করা হয়েছে।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের ৩৮৮০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড গুলি, ২২২০১ টিয়ার গ্যাস সেল এবং ২১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এতে আরও বলা হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
