বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (পরিকল্পনা ও ট্রেনিং) পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মমিনুল ইসলাম। রবিবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর স্বাক্ষরিত এক পত্রে তাকে এ পদে পদায়ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ম্যানেজার পিআর মো. আল মাসুদ খান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মমিনুল ইসলামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩৮ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে। এই দায়িত্বের আগে মমিনুল বিমানের পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট), পরিচালক (গ্রাহক সেবা), পরিচালক (প্রশাসন) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
