দীপিকা পাডুকোনের সংসারে আসছে নতুন অতিথি, এই সুখবর অনেক আগেই দিয়েছেন অভিনেত্রী। যদিও এ নিয়ে অনেক গুঞ্জন ছিল। এরপর বেবি বাম্প নিয়ে সবার সামনে হাজির হয়ে সেই গুঞ্জনে সিলমোহর দেন তিনি।
এদিকে সোমবার সোশ্যালে ছড়িয়ে পড়েছে দীপিকার বেবিবাম্পের বেশ কিছু ছবি। যেখানে বেবিবাম্প ফটোশুটে বিভিন্ন পোজে হাজির হয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্বামী রণবীর সিংও।
জানা গেছে, ২৮ সেপ্টেম্বর দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলেও জানা গেছে। প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছাবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।
আরও জানা গেছে, জানা যাচ্ছে, বেশ কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের কাজ শুরু করবেন অভিনেত্রী। তবে সন্তানের জন্ম তারিখে রয়েছে একটি চমক। ২৮ সেপ্টেম্বর দীপিকার প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন।
দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীপাবলিতে দীপিকার আসন্ন ছবি ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।
অনামিকায় নেই বিয়ের আংটি, ফের ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন! 