হলিউড সিনেমাপ্রেমীদের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাস সোনায় সোহাগা। বেশ কয়েকটি বহুল প্রতীক্ষিত হলিউড চলচ্চিত্র বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। ভুতুড়ে সিক্যুয়েল থেকে শুরু করে টান টান থ্রিলার, এই মাসে আসছে অনেক সিনেমা, যা পর্দায় ধরে রাখবে দর্শকদের। তেমনই ৫ সিনেমা নিয়ে আজকের আয়োজন।
বিটলজুইস বিটলজুইস
টিম বার্টনের আইকনিক বিটলজুইস ফিরে এসেছে! মূল ছবির ৩০ বছরেরও বেশি সময় পর ‘বিটলজুইস’ ফিরছে ‘বিটলজুইস বিটলজুইস’ নামের সিক্যুয়েলে। টিম বার্টন পরিচালিত নতুন সিক্যুয়েলে লিডিয়া (উইনোনা রাইডার) এবং ডেলিয়া ডিটজকে (ক্যাথরিন ও’হারা) ফিরিয়ে এনেছে। সিনেমাটি ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ট্রান্সফরমারস ওয়ান
এটি ‘ট্রান্সফরমারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন। এরিক পিয়ার্সনের চিত্রনাট্য থেকে সিনেমাটি পরিচালনা করেছেন জোশ কুলি এবং এন্ড্রু ব্যারের এবং গ্যাব্রিয়েল ফেরারি। অভিনেতাদের মধ্যে রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ব্রায়ান টাইরি হেনরি, স্কারলেট জোহানসন। দ্য ট্রান্সফরমারস : দ্য মুভি (১৯৮৬)-এর পর এটি ফ্র্যাঞ্চাইজির প্রথম অ্যানিমেটেড ফিচার সিনেমা। আগামী ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ট্রান্সফরমারস ওয়ান’।
স্পিক নো ইভিল
জেমস ওয়াটকিন্স পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘স্পিক নো ইভিল’। এটি ২০২২ সালের ডেনিশ চলচ্চিত্রের রিমেক। ছবিতে অভিনয় করেছেন জেমস ম্যাকঅ্যাভয়, ম্যাকেঞ্জি ডেভিস, আইসলিং ফ্রানসিওসি, অ্যালিক্স ওয়েস্ট লেফলার, ড্যান হাফ এবং স্কুট ম্যাকনেয়ারি। আগামী ১৩ সেপ্টেম্বর স্থানীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
দ্য কিলারস গেম
জে জে পেরি পরিচালিত একটি অ্যাকশন কমেডি, যা জে বোনান সিঙ্গারের ১৯৯৭ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে অভিনয় করেছেন ডেভ বাউটিস্তা, সোফিয়া বুটেলা, টেরি ক্রুস, পম ক্লেমেন্টেফ এবং বেন কিংসলে। আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
হিজ থ্রি ডটারস
২০২৩ সালের ৬ সেপ্টেম্বর কিছু প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘হিজ থ্রি ডটার্স’ আবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। ক্যারি কুন, নাতাশা লিয়ন এবং এলিজাবেথ ওলসেন অভিনীত এই চলচ্চিত্রটি অসুস্থ বাবার যত্ন নেওয়ার জন্য বিচ্ছিন্ন বোনদের এক হওয়ার গল্প। আগামী ২০ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।
