টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন জানাল আইসিসি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এবার প্রকাশ করা হলো সূচিও। আগামী ১১ জুন শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি মঙ্গলবার নিশ্চিত করেছে ফাইনালের সূচি। ‘দা আল্টিমেট টেস্ট’ এর জন্য ১৬ জুন একটি রিজার্ভ ডেও রাখা হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ২০২১ সালে সাউথ্যাম্পটনের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় কিউইরা। পরের আসরে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। 

ঠিক ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে নিউ জিল্যান্ড। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়া বাংলাদেশ ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। পাঁচে ফাইনালের আয়োজক ইংল্যান্ড, তাদের পয়েন্টের হার ৪৫।

পরের চারটি স্থানে যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা (৩৮.৮৯), শ্রীলঙ্কা (৩৩.৩৩), পাকিস্তান (১৯.০৫) ও ওয়েস্ট ইন্ডিজ (১৮.৫২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত