সামাজিক মাধ্যমে সেনাপ্রধানের কোনো অ্যাকাউন্ট নেই

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইএসপিআর-এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। 

এ প্রেক্ষিতে সেনাবাহিনী প্রধানের পরিচয় বা ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত