ভারতে কলকাতার আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় সারা দেশ। তার মধ্যেও প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসছে। এবার মাদক খাইয়ে ১৯ বছরের তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমেরে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই তরুণী পড়াশোনার জন্য জয়সলমেরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। একই গ্রামে থাকতেন ওই পাঁচ যুবকও। যুবকেরা তরুণীর পূর্ব পরিচিত। তারাই ওই তরুণীকে শহরে নিয়ে গিয়ে মাদক খাইয়ে অচেতন করে একে একে ধর্ষণ করেছে বলে অভিযোগ। বুধবার ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত ২৮ আগস্ট। দোষীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন ওই তরুণী। পুলিশের অতিরিক্ত সুপার (ওমেন ক্রাইম সেল) প্রিয়াঙ্কা কুমাওয়াত জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এএসপি রাজেশ শর্মার হাতে। ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তের খোঁজ চলছে।
পাকিস্তানের অর্থনীতিতে অপুষ্টি ‘মারাত্মক হুমকি’ 