ফুটবল বিশ্বকাপে ছয়বার অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। আর বাহরাইন এখনও বিশ্বকাপের মঞ্চে অভিষেকের অপেক্ষায়। র্যাংকিংয়েও পার্থক্যটা অনেক। অস্ট্রেলিয়া ২৪-এ আর বাহরাইন আছে ৮০ নম্বরে। কিন্তু সেই অস্ট্রেলিয়াই এবার হারলো বাহরাইনের কাছে।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলে তৃতীয় রাউন্ডে 'সি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইন ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অবশ্য বাহরাইনের এই জয়ে ভাগ্য সহায় হয়েছে বললে ভুল হবে না। ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রাখে অস্ট্রেলিয়া কিন্তু ৮৯ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাহরাইন।
আত্মঘাতী গোলটি করেন স্বাগতিক অস্ট্রেলিয়ার হ্যারি সুটার। তার আগে ৭৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার কুসিনি ইয়েনগি।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে দাপট দেখিয়ে ৬ ম্যাচের সবগুলো জিতে তৃতীয় রাউন্ডে উঠেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ ৭-০ ও ২-০ গোলে হেরেছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম জয় পেল বাহরাইন। ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়া এশিয়া অঞ্চলের অংশ হওয়ার পর থেকে এই দুটি দল এর আগে ৫ বার মুখোমুখি হয়েছিল। প্রতিবার জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
চীনকে জাপানের 'সেভেন আপ' : 'সি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপান ৭-০ গোলে হারিয়েছে চীনকে। দল হিসেবে শক্তি-সামর্থ বিবেচনায় জাপানের এই জয় প্রত্যাশিতই। জাপানের হয়ে ম্যাচে জোড়া গোল করেন ফ্রান্সের ক্লাব মোনাকোতে খেলা তাকুমি মিনামিনো। এছাড়া একটি করে গোল করেন এন্দো, মিতোমা, ইতো, মায়েদা ও কুবো।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ে 'বি' গ্রুপে দক্ষিণ কোরিয়া ও ফিলিস্তিনের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে ১৮ দেশ তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপে আছে ছয়টি করে দেশ। তিন গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে অর্থাৎ ৬ দেশ সরাসরি অংশ নেবে ২০২৬ বিশ্বকাপে।
মেসির সঙ্গে তুলনায় বিরক্ত হন না ইয়ামাল
ব্যালন ডি’অরের মনোনয়নে রদ্রিগো না থাকায় বিস্মিত নেইমার
একইসঙ্গে খেলা ও রাজনীতি সমর্থন করেন না ক্রীড়া উপদেষ্টা