গণঅধিকার পরিষদের বিক্ষোভ 

স্বর্ণা দাস হত্যার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের ডাক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

বিএসএফ কর্তৃক কিশোরী স্বর্ণা দাস হত্যা ও ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। প্রতিবাদে সমাবেশে গণঅধিকার পরিষদের নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হয়।

কিশোরী স্বর্ণা দাস হত্যার নিন্দা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, মোদি সরকার ও তার পররাষ্ট্রমন্ত্রী কোনো উদ্বেগ প্রকাশ না করেই জুলাই এবং আগস্টে যা হয়েছে তা বর্ণনা করেছে পার্লামেন্ট।

তিনি বলেন, মোদি নিজেকে হিন্দুদের প্রতিনিধি দাবি করছে, হিন্দুদের জন্য দরদ দেখাচ্ছে আবার বিএসএফ দিয়ে হিন্দু কিশোরীকে হত্যা করল।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ২০০০ সালের পর থেকে ভারত সীমান্তে দেড় হাজারের অধিক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে। তারপরেও কিছু কিছু রাজনৈতিক দলের ব্যক্তিরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, ভারতকে নারাজ করতে চান না। তারা ভাবেন ভারত তাদের ক্ষমতায় বসাবে। 

তিনি বলেন, ভারত যদি বাংলাদেশ সীমান্তে গুলি ছুঁড়ে তাহলে পাল্টা গুলি ছোঁড়া হবে। বাংলাদেশের মানুষ মরতে শিখেছে এবার তোমরা মরার জন্য প্রস্তুত হও। বিজিবি-সেনাবাহিনীর পাশে দেশের জনগণ আছে।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা আরিফ বিল্লাহ’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভে সভাপতিত্ব করেন আহবায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান। এসময় বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব হোসেন, জিয়াউর রহমান, শামীম রেজা, ভাস্কর দুলাল শেখ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীরসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত