আখাউড়ায় বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিএনপির জনসভা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দক্ষিণ ইউনিয়নে বিএনপির আয়োজনে বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা নিয়ে জন সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজির বাজারে দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জহির আলম ভূঁইয়া সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা-আখাউড়ার নিবার্চনী আসনের দায়িত্ব প্রাপ্ত গুম হওয়া বিএনপির নেতা আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির আহব্বায়ক জয়নাল আবেদীন আব্দু , উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির আহব্বায়ক সেলিম ভূঁইয়া, সদস্য সচিব মো: আক্তার হোসেন খান।

বিএনপির নেতা আলহাজ্ব কবির আহম্মেদ ভূঁইয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে  বন্যাকবলিত এলাকার মানুষকে পূর্ণবাসন ও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে ।  শেখ হাসিনার আমলে তিনি গুমের শিকার হয়েছেন, এছাড়া  বিএনপির অসংখ্য  নেতাকর্মীদের গুম, খুন ও হয়রানির বর্ণনা তুলে ধরেন। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত