শেরপুরে আ. লীগের নাশকতা ঠেকাতে বিএনপি'র প্রস্তুতি সভা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে আগামী ৩০ নভেম্বর দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসভবনে ‌সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা থেকে সংযুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

এ সময় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাদসহ সদর উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৩০ নভেম্বরের বিক্ষোভ মিছিল সফলভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত