‘ম্যাচ ও অনুশীলনের গোল মিলিয়েও ৯০০ হবে না’!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

সম্প্রতি প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জয়সূচক গোলটি করে এই মাইলফলক স্পর্শ করেন ‘সিআর সেভেন’। এরপর থেকেই তিনি প্রশংসার জোয়ারে ভাসছেন। তাকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের অনেক ফুটবলার।

অসংখ্য শুভেচ্ছাবার্তার মাঝে ভাইরাল হয়েছে রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ টনি ক্রুসের টুইট। রোনালদোর বিভিন্ন সময়ের গোলগুলোর কোলাজ নিয়ে পোস্ট করা একটা ভিডিও শেয়ার করে টনি ক্রুস লিখেছেন, ‘আমি যদি ম্যাচের এবং অনুশীলনের গোলগুলোকেও একত্রিত করি, তবুও ৯০০ গোল হবে না।’

ক্রুসের মজা করে দেওয়া ওই পোস্ট অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। ক্রুস মজা করলেও তার ভক্তরা অবশ্য সিরিয়াস। যেমন একজন লিখেছেন, ‘তুমি সৃজনশীল মিডফিল্ডার। ফরোয়ার্ড হিসেবে খেললে তুমি কাছাকাছি যেতে পারতে।’ আরেকজন লিখেছেন, ‘তুমি মিডফিল্ডার। সেটাতে সেরাও। আমরা তোমাকে ভালোবাসি টনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত