বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ঘোষিত দলে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার যশ দয়াল।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পান্থ। উইকেটকিপার-ব্যাটসম্যান পান্হ সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে দেশে ফেরার কয়েক দিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাঁহাতি, সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও। চলতি বছর আইপিএল দিয়ে মাঠে ফেরা এই বাঁহাতি এরই মধ্যে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। টেস্ট দলে ফেরাটা তাই প্রত্যাশিতই ছিল।
প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে, চেন্নাইয়ে।
ভারতের টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরা, যশ দয়াল।
ভারতকে হারালে সবাই আমাদের ক্রিকেট দেখবে : শরিফুল