চাঁদপুর-১ কচুয়া আসনে সম্প্রতি ২নং পাথৈর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসাইন। বক্তব্যে তিনি বিএনপি দাবিদার এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ ন ম এহছানুল হক মিলনকে ইঙ্গিত করে বলেন, তারা হলো আওয়ামী লীগের বি টিম।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সদস্য সচিব আলমাসের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর জেলা শাখা বিএনপির সহসভাপতি, কচুয়া পৌরসভার সাবেক মেয়র মো. হুমায়ুন কবির প্রধান, জেলা বিএনপি সদস্য মো. শাহজাহান মজুমদার, মোস্তাক মিয়া, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, কচুয়া শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মঞ্জুর আহমেদ সেলিম, কচুয়া উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন জাকির, কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দীন মজুমদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ।
