লিটন দাসের ক্যারিয়ারে উত্থান-পতন বহুবার এসেছে। তারমধ্যে ২০২৩ সালটা সবচেয়ে ভয়াবহ। তিন ফরম্যাটেই রান খড়ায় ভুগছিলেন তিনি। কেউ কেউ মজা করে বলতেন, ৭ ইনিংস পরপর হাসে লিটনের ব্যাট। ভারতে বিশ্বকাপে করেছেন হতাশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ ম্যাচ ছাড়া বাকিগুলোতে ছিলেন ফ্লপ।
তবে পাকিস্তান সিরিজে দেখা গেছে তার সহজাত ব্যাটিং। ঠিক যেমন পারফরম্যান্স তার কাছে প্রত্যাশা করা হয়, সেটাই এবার করেছেন তিনি। ব্যাটিং পেয়েছেন মাত্র দুই ইনিংসে। আর দুটিতেই করেছেন বাজিমাত। প্রথম টেস্টে ৫৬ আর দ্বিতীয়টিতে ১৩৮।
তাই সবারই কৌতুহল খারাপ সময়টা কীভাবে কাটিয়েছেন লিটন। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই জানালেন ঐসময়টা যেভাবে পাড় করেছেন তিনি।
এক সংবাদকর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ঠিক উত্তর দেবো নাকি ভুল!' (হাসি)
তারপর তিনি বলতে থাকেন, 'সঠিক উত্তর হচ্ছে, আমি ঐসব নিয়ে ভাবিইনি। চিন্তাও করিনি। আমি সবসময় নিজের পারফরম্যানসের উন্নতি ঘটানো নিয়ে চিন্তা করেছি।'
ঐ সংবাদকর্মী আবার জানতে চান ভুল উত্তরটা কি তাহলে? জবাবে লিটন বলেন, 'আমি সারাদিন রুমে বসে কান্না করতাম।' তারপর লিটন যোগ করেন, 'এটা বিষয় না। সবার ক্যারিয়ারেই আপস-অ্যান্ড ডাউন থাকে।'
পাকিস্তান ধবলধোলাই করে আসার পর এখন মিশন ভারত। তার আগে মিরপুরে স্থানীয় কোচদের অধীনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে সিরিজটিও চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন লিটন।
পাকিস্তানের দুই অধিনায়কের পক্ষ নিলেন দুই কোচ
বাংলাদেশের কোনো আশা দেখছেন না সৌরভ গাঙ্গুলী
এমবাপ্পেকে ছাড়াই বেলজিয়ামকে হারাল ফ্রান্স