কলম্বিয়ার কাছে হেরে টানা ১২ ম্যাচ অপরাজিত যাত্রা থামল আর্জেন্টিনার। বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২-১ গোলে হারের পেছনে আর্জেন্টাইনরা দায়ী করছে একটি পেনাল্টির সিদ্ধান্তকে। ওই পেনাল্টি থেকে আসা গোলই জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেয়। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের দাবি, ওটা পেনাল্টি ছিল না।
ঘটনা ম্যাচের ৫৩ মিনিটে। স্কোরলাইনে তখন ১-১ সমতা। এমন সময়ে নিজেদের বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জে পড়ে যান দানিয়েল মুনোজ। কলম্বিয়ার ফুটবলাররা পেনাল্টির আবেদন করলে ভিএআরে দেখে পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। এরপরই দুই দলের খেলোয়াড়েরা কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন। ম্যাচের শেষেও যা অব্যাহত থাকে।
খেলা শেষে লিয়ান্দ্রো পারেদেস বলেছেন, ‘আমার মতে ওটা পেনাল্টি ছিল না। নিকো সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে, প্রথমার্ধে হুলিয়ানের ঘটনার সময়ে তারা চেক করেনি।’
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও এই পেনাল্টির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, ‘রেফারির উচিত ছিল প্রথম ছবিটি দেখা। যে ছবিতে মনে হয়েছে ও (ওতামেন্দি) তাকে (মুনোজ) স্পর্শ করেছে সেটি নয়। তার শুরু থেকেই ভিডিও দেখা উচিত ছিল।’
আমরা হারতে ভুলে গিয়েছিলাম: লিওনেল স্কালোনি
দুই গোল হজম করে ক্যামেরার ওপর রাগ ঝাড়লেন মার্তিনেজ