কাতার বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই বছর হয়ে গেছে। দ্রুতই ঘনিয়ে আসছে ২০২৬ বিশ্বকাপ। অথচ, ব্রাজিল দলটি এখনো নিজেদের গুছিয়ে তুলতে পারেনি। চলতি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই তারা হেরেছে! প্যারাগুয়ের কাছে এই হারে ব্রাজিল পয়েন্ট তালিকায় নেমে গেছে পাঁচ নম্বরে। কিন্তু কেন এত চেষ্টাতেও স্বরূপে ফিরছে না ব্রাজিল? সমস্যাটা কোথায়?
সাম্প্রতিক ম্যাচগুলোতে জয়-পরাজয় ছাপিয়ে বারবার আলোচনায় এসেছে ব্রাজিলের খেলার ধরন। তাদের মাঠের পারফর্মেন্সে কোনো পরিকল্পনার ছাপ থাকে না। এলোমেলো ছন্দহীন ফুটবল খেলা এই ব্রাজিল পুরোপুরি অচেনা। প্যারাগুয়ের কাছে হারের পর মারকুইনহোস বললেন, ‘কোচ এখনও আমাদের জন্য খেলার সঠিক ধরনটি খুঁজে বের করার চেষ্টা করছেন। ম্যাচের ফলাফলে সেটির প্রতিফলন ঘটছে। তাছাড়া দলে অনেক নতুন ফুটবলার এসেছে। আত্মবিশ্বাসের ঘাটতিও আছে।’
ব্রাজিল ডিফেন্ডারের এমন সরল স্বীকারোক্তি সমর্থকদের হতাশ করতে পারে। তবে ব্রাজিলের হয়ে ৯০ ম্যাচ খেলা মারকুইনহোস আশার বাণীও শুনিয়েছেন, ‘বাছাইপর্ব সহজ কিছু নয়। সময়টা এখন কঠিন এবং আমাদেরকে বের করতে হবে, কীভাবে এটা সামলাতে পারি। একটা পালাবদলের সময় চলছে। আত্মবিশ্বাস পাচ্ছি না আমরা। তবে কঠোর পরিশ্রম করব আমলা এবং মাঠে ফল বের করে আনাই সবচেয়ে উপযুক্ত জবাব।’
বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন দেখিয়ে বাছাইপর্বে হার, ব্রাজিল কোচকে নিয়ে হাসাহাসি
৫৭ ধাপ পিছিয়ে থাকা দলের কাছেও হারল ব্রাজিল!