বলিউডের চিরকুমার নায়ক সালমান খান, যিনি বিয়ের নাম শুনলেই কয়েক পা পিছিয়ে দাঁড়ান। অন্যদিকে তার দুই ভাইয়ের জীবন বেশ রঙিন। কিছু দিন আগেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন সালমানের ভাই আরবাজ খান। তার পর আবারও বিয়ের সানাই বাজতে চলেছে খান পরিবারে!
আরবসাগর পারে কানাঘুষো শোনা যাচ্ছে আরবাজের পথই অনুসরণ করতে চলেছে অভিনেতার ছোট ভাই। শোনা যাচ্ছে, এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহেল খান। বছর দুয়েক হল বিয়ে ভেঙেছে তার।
সীমা সাজদেহর সঙ্গে ভিন্ন ধর্মে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ ২৪ বছরের সংসার ছিল তাদের। সোহেল ও সীমার দুই ছেলে। শোনা গিয়েছিল সোহেলের নতুন প্রেমের জন্যই নাকি সংসার ভেঙেছিল তাদের। ২০২২ সালে সংসার ভাঙে তাদের। এরই মাঝে নতুন গুঞ্জন। এক সুন্দরীর সঙ্গে ফ্রেমবন্দি হন তিনি। তার পর থেকেই শুরু আলোচনা। সত্যিই কি তিনি প্রেম করছেন?
চুপ থাকলেন না অভিনেতা। সোহেল বলেন, “আমরা প্রেম করছি না। সে আমার খুব পুরোনো বন্ধু।” যদিও এই সম্পর্ককে তিনি বন্ধুত্ব নাম দিলেও অনেকেই তা মেনে নিতে পারছেন না।
ল্লেখ্য, গত বছরই রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ। তবে এর মধ্যেই সকলের প্রশ্ন, দুই ভাই দুবার বিয়ে করে ফেললেন এদিকে সালমান এখনও কেন বিয়ে করছেন না। যদিও এখনও পর্যন্ত খান পরিবারের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কিছু জানানো হয়নি।
মধ্যরাতে ড্রাইভে নিয়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব 