সমারসেটের বিপক্ষে কাউন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
প্রথম ইনিংসে মাত্র ৪ রানের লিড নেয়া সারে দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে চেপে ধরে সমারসেটকে। ১২তম ওভারের্ বল হাতে নেয়া সাকিবের দারুণ বোলিংয়ে ১২২ রানে ৮ উইকেট হারায় স্বাগতিকরা। ১৫৩ রানে পড়ে ৯ উইকেট। এরপর ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টন মিলে ১৯৪ পর্যন্ত নিয়ে যান দলকে।
সাকিব এ ইনিংসে ২৫ ওভার বল করে ৮৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ম্যাচের ৮ উইকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ হয়েছে তার।
