সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রূপায়ণ সিটি উত্তরা। প্রতিষ্ঠানটিতে সেলস বিভাগে ডিজিএম (ক্লাস্টার হেড) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: রূপায়ণ সিটি উত্তরা।
বিভাগ: সেলস
পদ: ডিজিএম (ক্লাস্টার হেড)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা।
অভিজ্ঞতা: ১৫ থেকে ২০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, আকর্ষণীয় বিক্রয় প্রণোদনা, পিক অ্যান্ড ড্রপ গাড়ি সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: পুরুষ।
প্রার্থীর বয়স: ৩৮ থেকে ৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা (উত্তরা)।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: .৩০ সেপ্টেম্বর ২০২৪।
সূত্র: বিডিজবস।
