বেকম্যান’স মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

দেশের স্বনামধন্য ‘আকিজ ইনসাফ গ্রুপ’এর বিস্কিট ক্যাটাগরির ব্র্যান্ড বেকম্যান’স এবার পাশে দাঁড়িয়েছে বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচিতে। এরই পরিপ্রেক্ষিতে আকিজ ইনসাফ গ্রুপ-এর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করলেন তাদের একদিনের বেতন।

দেশের সংকটময় পরিস্থিতিতে সবসময়েই দেশ ও দেশের মানুষের পাশে থাকে বেকম্যান’স। এরই ধারাবাহিকতায় ‘বেকম্যান’স মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকার’ ক্যাম্পেইন নিয়ে বেকম্যান’স গত ১০ দিনব্যাপী ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।

বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও বেকম্যান’স ‘মুহূর্ত এখন পাশে থাকার’ ক্যাম্পেইনের ব্যানারে সকলের পাশে ছিল জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবার মাধ্যমে। বেকম্যান’স ২০২২ সালেও সিলেটের সুনামগঞ্জ, ছাতক অঞ্চলসমূহে বন্যার্তদের পাশে ছিল। ২০২১ সালে করোনা'র সময়েও প্রশংসিত হয়েছিল তাদের জরুরি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সেবা উদ্যোগ ‘বেকম্যানস করোনা ওয়ারিয়র্স’। ত্রাণ তহবিলে দেওয়া অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার, আকিজ ইনসাফ-এর হেড অব এইচআর অ্যান্ড এডমিন সুব্রত বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও বাংলাদেশের বুকে ফিরে আসবে শান্তি, এই কামনায় আকিজ ইনসাফ গ্রুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত