২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬১

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

দেশের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ৫৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৪৫ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ২০৫ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, খুলনা বিভাগে ৫৯, রাজশাহী বিভাগে ১৮, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ হাজার ৬৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৯৩৮ জন, ঢাকার বাইরে এ সংখ্যা ৭২৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত