আইসিটি বিভাগের নতুন সচিব শীষ হায়দার চৌধুরী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) শীষ হায়দার চৌধুরীকে পদোন্নতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব করা হয়েছে।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে সরিয়ে দেওয়া হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত