আজ থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ এএম

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে সেপ্টেম্বর মাসের টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

নিম্ন আয়ের মানুষদের মধ্যে ভর্তুকি মূল্যে সরকার প্রতি মাসে সারা দেশে নিত্য পণ্য বিক্রি করে। এ কার্যক্রমে সারা দেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল দেওয়া হবে।

শনিবার (১৪ মে) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক কোটি পরিবারকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা পণ্য বিক্রি করা হবে। যেখানে কার্ডধারীদের প্রতি কেজি চাল ৩০ টাকা দরে মোট ৫ কেজি, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত