সালমানের নামে প্রতারণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

সালমান খানের নাম করে শোয়ের শত শত টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গেছে। তবে এর সঙ্গে অভিনেতার কোনো সংযোগ নেই।

খবর ছড়ায়, আগামী ৫ অক্টোবর আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছেন সালমান। এই অনুষ্ঠানের নাম করেই নাকি শুরু হয় টিকিট কেনাবেচা।

সামাজিক মাধ্যমে পোস্ট করে অনুসরণকারীদের সাবধান করেন সালমান খান। সেখানেই তিনি স্পষ্ট জানান, এমন কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না সালমান। এই খবর সম্পূর্ণ ভুয়া।

কিছু দিন আগেই মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরেছেন সালমান। তার পরেই মালাইকা অরোরার সৎবাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান ভাইজান। সালমান এসেছেন শুনে বান্দ্রায় মালাইকার বাড়ির সামনে ভিড় জমে অনুরাগীদের।


উল্লেখ্য, আগামীতে সালমানকে দেখা যাবে ‘সিকান্দার’ ছবিতে। এই ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন অভিনেতা। বেশ কিছু দিন চলাফেরা করতেও বেগ পেতে হয়েছিল তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত