সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘গণবিবাহ’ অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি ক্যাম্পাসে ‘গণবিবাহ’ আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি, বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিতও করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি-নীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে যে, এই ‘গণবিবাহ’ যে বা যেসব শিক্ষার্থী আয়োজন করেছে, তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু