জাহিদ মালেক ও তার পরিবারের সম্পদ ১০০০ কোটি টাকার বেশি

  • স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বোন নিয়ে পারিবারিক সিন্ডিকেট
  • করোনাকালে টিকা ও কিট থেকে কমিশন কোটি কোট টাকা
  • স্বাস্থ্যে কেনাকাটা, নিয়োগসহ ১১ খাতে দুর্নীতি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ এএম

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে এক মেয়াদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আরেক মেয়াদে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রীর চেয়ারে বসার পরপরই জড়িয়ে পড়েন নানা অনিয়ম দুর্নীতিতে। আর এজন্য গড়ে তোলেন পারিবারিক সিন্ডিকেট। যাতে ছিলেন জাহিদ মালেকের স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বোন, ফুপাতো দুই ভাই এবং মামাতো ভাই ও তার ছেলে। 

তবে এখানেই শেষ নয়, পারিবারিক সিন্ডিকেটের বাইরে জাহিদ মালেকের ছত্রছায়ায় গড়ে উঠেছিল দলীয় আরেকটি সিন্ডিকেট। এই চক্রে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ১০ নেতাকর্মী। অনিয়ম-দুর্নীতিতে ডুবে জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা যেমন সম্পদের পাহাড় গড়েছেন, তেমনি তার দলীয় সিন্ডিকেটের সদস্যদেরও শত শত কোটি টাকার মালিক বানিয়েছেন। 

পারিবারিক ও দলীয় এই দুই সিন্ডিকেটের সদস্যদের সম্মিলিত সম্পদের পরিমাণ আড়াই হাজার কোটি টাকার বেশি বলে দেশ রূপান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

বিস্তারিত পড়ুন এখানে

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত