সৌদ শাকিলের বিশ্বরেকর্ড ছুলেন কামিন্দু মেন্ডিস

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

যে মাঠে সৌদ শাকিল কীর্তি গড়েছিলেন সেই গলেই সৌদ শাকিলের বিশ্বরেকর্ডকে ছুলেন কামিন্দু মেন্ডিস। 

টেস্ট অভিষেকে সর্বাধিক ৭ ম্যাচের প্রতিটিতে ফিফটি প্লাস ইনিংসের বিশ্বরেকর্ড গড়েছিলেন সৌদ শাকিল গতবছরের জুলাইয়ে, গল ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচে ছিলেন না কামিন্দু মেন্ডিস। ২০২২ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত কামিন্দু চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজে আবার খেলার সুযোগ পান। ফিরেই জোড়া সেঞ্চুরি হাকান তিনি। এরপর চট্টগ্রামে ৯২*, ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি, লর্ডসে ৭৪, ওভালে ৬৪-এর পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে আবার করেছেন ফিফটি (চা বিরতি পর্যন্ত ৬১ রানে অপরাজিত)।

সৌদ শাকিল ও কামিন্দু মেন্ডিসের আগে অভিষেকে সর্বাধিক ৬টি ৫০+ ইনিংসের রেকর্ড ছিল ভারতের সুনিল গাভাস্কার, পাকিস্তানের সাঈদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বার্ট সাটক্লিফ। 


কামিন্দু মেন্ডিসের বিশ্বরেকর্ড 

প্রতিপক্ষ        তারিখ                 রান                ভেন্যু
অস্ট্রেলিয়া    ৮ জুলাই, ২০২২     ৬১ (১৩৭)        গল
বাংলাদেশ    ২২ মার্চ, ২০২৪      ১০২ (১২৭)      সিলেট
বাংলাদেশ    ২২ মার্চ, ২০২৪      ১৬৪ (২৩৭)      সিলেট
বাংলাদেশ    ৩০ মার্চ, ২০২৪       ৯২* (১৬৭)      চট্টগ্রাম
ইংল্যান্ড       ২১ আগস্ট, ২০২৪  ১১৩ (১৮৩)     ওল্ডট্র্যাফোর্ড
ইংল্যান্ড      ২৯ আগস্ট, ২০২৪   ৭৪ (১২০)       লর্ডস
ইংল্যান্ড       ৬ সেপ্টেম্বর, ২০২৪   ৬৪ (৯১)       ওভাল
নিউজিল্যান্ড  ১৮ সেপ্টেম্বর, ২০২৪  ৬১* (৯১)      গল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত