একই সময়ে পিএসজি-জিরোনা, বরুশিয়া-ক্লাব ব্রুগ ও সেল্টিক-ব্রাতিস্লাভার ম্যাচ শুরু হয়েছিল। সেই তুলনায় ম্যানচেস্টার সিটি বনাম ইন্তার মিলানের ম্যাচটি হাইভোল্টেজই! এই দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। এবার গ্রুপপর্বের প্রথম ম্যাচে, ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। কিন্তু ফলটা দুই দলের জন্যই অপ্রত্যাশিত— নীরস ড্র।
ফলটা অপ্রত্যাশিত হলেও বুধবার ইতিহাদ থেকে ১ পয়েন্ট আদায় করতে পারায় ইন্তার মিলান হয়তো খুশিই, পেপ গার্দিওলার ডেরা বলে কথা!
প্রথম বার খড়-রঙা জার্সি পরে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। নোয়েল গ্যালাঘারের ডিজাইন করা ‘মরুদ্যান’ অনুপ্রাণিত জার্সিটি জয়-ভাগ্যে ছেদ ঘটাল গার্দিওলার শিষ্যদের। অবশ্য ড্র করেও একটা রেকর্ডের খুব কাছে চলে গিয়েছে তারা, আর এক ম্যাচে অপরাজিত থাকলেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ অপরাজিত (২৫) থাকার রেকর্ডে ভাগ বসাবে তারা। ইন্তার মিলান ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতায় ২৪ ম্যাচ ধরে অপরাজিত দলটি।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণে মুন্সিয়ানা দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। মিনিট-সাতেকের মধ্যেই ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিওর কমজোর শট ইয়ান সোমের তালুবন্দি করেন অনায়াসে। একটু পর স্যাভিও বল উড়িয়ে দেন ডি বক্সের মাঝ বরারবর। লাফিয়ে উঠে হেড নেন হালান্ড। সোমের এবারও সহজে বল আয়ত্তে নেন।
৫২ মিনিটে এডারসনের সঙ্গে একপ্রকার ‘ওয়ান টু ওয়ান’ পজিশন তৈরি করেছিলেন মাতেও ডারমিয়ান। কিন্তু ডিফেন্ডারদের চাপ থাকায় ব্যাকপাস দেন তিনি। সে যাত্রায় আর গোল দেয়া হয়নি তাদের। ৬৯ মিনিটে ফিল ফোডেন যে শটে গোল মিস করেন, তা দেখে হয়তো আফসোসই করবেন সিটিজেন ভক্তরা। ডি বক্সের ভেতর থেকে সোজা শটে সোমেরের হাতে বল মারেন তিনি।
এ নিয়ে পেপ গার্দিওলার অধীনে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় বারের মতো গোল পেল না ম্যানসিটি। প্রথমটি ছিল ২০২২ সালে স্পোর্তিংয়ের বিপক্ষে। অন্যদিকে ইন্তার মিলান চতুর্থ ইংলিশ ক্লাবের মাঠ থেকে জাল অক্ষত রেখে মাঠ ছাড়ল। আগের তিনটি ঘটনার মধ্যে আছে ২০০৩ সালে আর্সেনাল, ২০১০ সালে চেলসি ও ২০২২ সালে লিভারপুল।
রোহিত-গিল-কোহলি, হাসানে হাসছে বাংলাদেশ
দর্শকদের প্রত্যাশা পূরণ করলেন শান্ত!