মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ?

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনও সিঙ্গেল মধুমিতা সরকার। এখনও অন্য কারও সঙ্গে অভিনেত্রীর নাম জড়াতে দেখা বা শোনা যায়নি। তিনি অভিনয় আর তার শখ অর্থাৎ ঘুরে বেড়ানো নিয়েই আছেন। কিন্তু এরই মাঝে তার অনুরাগীদের নজর কেড়েছে একটি জিনিস। অভিনেত্রী সিঁদুর পরছেন। আর সেটা নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন। তবে কি সৌরভের সঙ্গে মধুমিতার ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগল? নাকি নায়িকার জীবনে এসেছেন নতুন কেউ? কী ব্যাপার নিজেই খোলসা করলেন ছোট পর্দার 'পাখি'।

আজকাল প্রায়ই মধুমিতাকে তারই পোস্ট করা নানা ছবি, ভিডিওতে সিঁদুর পরতে দেখা যাচ্ছে। এই তো বিশ্বকর্মার দিনও তাঁর সিঁথিতে লালের রেখা দেখা গিয়েছে। কার নামে তিনি এই সিঁদুর পরেন? এই বিষয়ে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি সৌরভ চক্রবর্তীর নামে সিঁদুর পরছি না। এটা সবার আগেই বলে দিলাম। আমি ঈশ্বরে বিশ্বাস করি, শিবের ভক্ত আমি। তাই কোনও মন্দিরে পূজা দিতে গেলেই আমি সিঁদুর পরি।' 

সাধারণত বিবাহিত নারীরাই সিঁদুর পরে থাকেন, তাও তিনি কেন সিঁদুর পরেন? এই বিষয়ে মধুমিতার সাফ উত্তর, 'আমি কোনও প্রথা ভাঙব বলে সিঁদুর পরি না। ধর্ম এবং ঈশ্বরে বিশ্বাস করি। আমি সিঁদুরকে সম্মান করি, বিবাহিত নারীদের কেবল সিঁদুর পরা উচিত, সেটাও মানি।'

প্রসঙ্গত, মধুমিতাকে সর্বশেষ দেখা গেছে 'সূর্য' ছবিতে। এতে তার বিপরীতে ছিলেন বিক্রয় চট্টোপাধ্যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত