ডেটিং অ্যাপে কি করেন হৃতিক? 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

গোপনে ডেটিং সাইটে ঘোরাফেরা করছেন হৃতিক রোশন, হঠাৎ করেই রটে গেল এমন ঘটনা! শুধু তাই নয়, ডেটিং অ্যাপে নাকি বেশ কিছু ছবি আপলোড করে ‘সঙ্গী’ খুঁজছেন বলিউডের গ্রিক গড!

তাহলে কি বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে ভাঙন হৃতিকের? নতুন কাউকে ‘কাহোনা পেয়ার হে’ বলতে চাইছেন?

সম্প্রতি বলিপাড়ার নিন্দুকদের নজরে এসেছে এমনই এক কাণ্ড। এক নির্দিষ্ট ডেটিং অ্যাপ খোলা মাত্রই চোখে পড়েছে হৃতিকের একেবারে হট প্রোফাইল! নাহ, কোনও বিজ্ঞাপনী স্টান্ট নয়। বরং সত্য়িই সঙ্গী খুঁজছেন হৃতিক। তবে অনেকের একটু সন্দেহ প্রকাশও করেছেন। অনেকের মতে, কেউ হয়তো হৃতিকের ছবি ব্যবহার করেছেন।

তবে রাকেশ রোশনপুত্রর ঘনিষ্ঠদের মতে, বেশ কয়েক মাস ধরেই নাকি সাবার সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও অম্লমধুর! তবে এ ব্যাপারে কিন্তু এখনও কোনও মন্তব্য করেননি হৃতিক।

তবে শুধু হৃতিক নয়। আরও দুই অভিনেতার প্রোফাইলও দেখা গেছে। একজন হলেন মালাইকা অরোরার প্রাক্তন অর্জুন কাপুর। অন্যদিকে, অনন্যা পাণ্ডের প্রাক্তন আদিত্য রায় কাপুর। তবে কেউই এই বিষয়টি নিয়ে স্পিকটি নট! গোটা কাণ্ডই ঘুরে বেড়াচ্ছে বলিপাড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত